টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে?

Share

রোনাভাইরাসের ভ্যাকসিনের পুরো ডোজ পাওয়ার পর কিছুটা স্বাভাবিক জীবনে ফেরা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।

সংস্থাটির নতুন নির্দেশনায় বলা হয়, যাদের পুরোপুরি টিকা নেয়া হয়ে যাবে, তারা টিকা সম্পূর্ণ হওয়া অন্যদের এবং টিকা হয়নি এমন ব্যক্তিদের সঙ্গেও দেখা করতে পারবে।

টিকার শেষ ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর তারা করোনার বিরুদ্ধে সুরক্ষিত বলে জানিয়েছে সিডিসি।

পুরো ডোজ টিকা নেওয়ার পর মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে ঘরের ভেতর পুরো টিকা হয়ে যাওয়া অন্যদের সঙ্গে মেলামেশা করা যাবে বলে সিডিসির গবেষণায় বলা হয়।

এছাড়া টিকা হয়নি এমন অন্য একটি পরিবারের সঙ্গে ভেতরে মেলামেশা করতে পারবে, যদি স্বাস্থ্যগত কারণে ভাইরাস থেকে গুরুতর অসুস্থ হবার ঝুঁকি তাদের কারোর না থাকে।

তবে জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় তাদের এড়িয়ে চলতে হবে। এছাড়া ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন কোটি মানুষকে পুরো ডোজ টিকা দেয়া হয়ে গেছে।

সিডিসি বলছে, টিকা নেয়া মানুষ, যারা টিকা নেননি তাদের সংক্রমিত করতে পারে এমন ঝুঁকি থেকে যাচ্ছে, কারণ টিকা নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি।

দেশটিতে দুই কোটি ৯০ লাখ মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ লাখ ২৫ হাজার মানুষ।

সূত্র: বিবিসি বাংলা

Related Articles

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে...

ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের রাওয়ালপিন্ডির...

নেতানিয়াহুকে ‘চরমপন্থী’ বললেন বিরোধীদলীয় নেতা

সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস...