জাপানে ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৩৪

Share

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এর আগে মৃতের সংখ্যা ৩০ জন বলে জানানো হয়েছিল।

শুক্রবার (৩১ জুলাই) কুমামোটো প্রিফেকচার সরকারের এক বিবৃতিতে নতুন করে আরও নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা শক্তিশালী এ ভূমিকম্পে অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। তীব্র কম্পনে বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে জরুরি সরবরাহ ব্যবস্থা।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি পৃথক বড় দুর্ঘটনায়। এর মধ্যে ‘নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ’-এর একটি বিশাল কাগজ কারখানা ভূমিকম্পে গুরুতর কাঠামোগত ক্ষতির মুখে পড়ে ধসে যায়। ওই ঘটনায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।

অন্যদিকে, জনপ্রিয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘এওন’-এর একটি শপিং মলেও ভূমিকম্পের পর বড় ধরনের দুর্ঘটনা ঘটে। সেখানে সম্ভবত গ্যাসের লাইন ফেটে বিস্ফোরণ সৃষ্টি হয়। ওই ঘটনায়ও ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে কাজ চলছে।

উদ্ধার ও ধ্বংসস্তূপ অপসারণের কাজ যত এগোবে, ততই হতাহতের নতুন তথ্য সামনে আসতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তথ্য সূত্র- রয়টার্স।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...