মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলা

Share

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে, জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি।

বুধবার ঘটনার এক প্রাথমিক মূল্যায়ন উদ্ধৃত করে প্রতিষ্ঠানটি এ হামলার কথা জানিয়েছে, খবর আল আরাবিয়ার।

মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় দুমিয়াত বন্দরে একটি অগ্নিকাণ্ডের কথা নিশ্চিত করেছে, কিন্তু ড্রোন হামলার কথা উল্লেখ করেনি।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ইঞ্চকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার বিষয়ে অবগত তিনটি বাণিজ্যিক সূত্র আল আরাবিয়াকে জানিয়েছে, ড্রোনটি বন্দরে থাকা মার্কিন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট গ্যাস ট্যাঙ্কার জাহাজ এনার্জোস উইন্টারে আঘাত হানে, এতে ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। এই আগুন পাশে থাকা বারমুডার পতাকাবাহী এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার গ্যাসলগ সালেমে ছড়িয়ে পড়ে।

পৃথক দুই নিরাপত্তা সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, যে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত সেটিকে ড্রোনের আঘাত বলে মূল্যায়ন করা হচ্ছে। এটি পশ্চিম এশিয়ার সংঘাত আরও বিস্তারের ইঙ্গিত হতে পারে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...