সৌদির ট্যাংকারে ভয়াবহ আগুন, ধরা পড়ল স্যাটেলাইটের ছবিতে

Share

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবের পতাকাবাহী ট্যাংকার ‘এনসেলিয়া’-তে আগুন লাগার ঘটনা স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে। নাসার স্যাটেলাইটে ধারণ করা সর্বশেষ ছবিতে জাহাজটির অবস্থানস্থলে উজ্জ্বল আলোর উপস্থিতি দেখা গেছে, যা সেখানে তীব্র আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে সৌদি আরবও নিশ্চিত করেছিল, লোহিত সাগরে হামলার শিকার হওয়ার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার হুতি বিদ্রোহীরা দুটি ট্যাংকারে হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত একটি ট্যাংকারে হামলার তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্যাটেলাইটে যে স্থানে উজ্জ্বল আলোর উৎস দেখা গেছে, ঠিক সেখান থেকেই ‘এনসেলিয়া’ ট্যাংকারটি তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) ব্যবহার করে সর্বশেষ অবস্থান সম্প্রচার করছিল। একই স্থানের আগের দিনের স্যাটেলাইট ছবিতে এমন কোনো আলোর উপস্থিতি ছিল না।

সৌদি বার্তা সংস্থার খবরে পরিবহন কর্তৃপক্ষের এক অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, লোহিত সাগরে চলাচলের সময় ট্যাংকারটিতে হামলা হয়। এতে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে সব নাবিক নিরাপদ রয়েছেন।

এদিকে, সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সৌদি আরবের সুকাইক শহর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। যদিও সংস্থাটি আক্রান্ত জাহাজটির নাম প্রকাশ করেনি।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...