হরমুজ পরিচালনায় সিদ্ধান্ত নেবে ইরান-ওমান

Share

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে তথা জলপথটি উন্মুক্ত রাখার খবর নাকচ করেছে ইরানের একটি রাজনৈতিক সূত্র। সূত্রটি বলেছে, কৌশলগত এই জলপথ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত শুধু ইরান ও ওমানই নেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে ইরানের আলোচক দল ও সশস্ত্র বাহিনীর মধ্যে মতবিরোধের খবরও প্রত্যাখ্যান করেছে সূত্রটি।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সূত্রটির ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালি কেবল ইরান ও ওমানের আঞ্চলিক ও অভ্যন্তরীণ জলসীমার মধ্যে অবস্থিত। তাই এর ব্যবস্থাপনার কর্তৃত্বও একমাত্র এই দুই দেশের হাতেই রয়েছে। হরমুজ প্রণালি নিয়ে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসার কোনো ইচ্ছা নেই ইরানের।

ইরান-ওমান আলোচনায় কাতারের অংশগ্রহণ প্রসঙ্গে সূত্রটি জানায়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের এবং এ বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। কেবল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে কাতার। ইরান ও অন্যান্য আঞ্চলিক দেশের মধ্যে আলোচনা সহজতর করার কাজ করছে কাতার।

অন্য একটি অবহিত ইরানি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি এবং তথাকথিত গণমাধ্যমের বিভ্রান্তিমূলক প্রচারণা সত্ত্বেও হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত রাখবে ইরান

এছাড়া সূত্রটির দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে যে, ইরানের নির্ধারিত ব্যবস্থার আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। ফলে এই কাঠামোর বাইরে কোনো নতুন নৌপথ বা বিকল্প ব্যবস্থা তেহরান মেনে নেবে না।

ইরানি সূত্রটি আরও সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব কঠোরভাবে দেওয়া হবে। একই সঙ্গে তারা দাবি করেছে, অব্যাহত চাপ ও হুমকি চলতে থাকলে চলমান আলোচনা এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...