দীনেশ ত্রিবেদীকে শুভকামনা জানালেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত

Share

বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে তিনি ত্রিবেদীর সাফল্য কামনাও করেন।

সার্জিও গোর লিখেছেন, “বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাফল্য কামনা করছি।

“যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।”

এদিন ঢাকা মিশনে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন রাজনীতিক থেকে কূটনীতিক বনে যাওয়া ত্রিবেদী।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘোচানোর জন্য পোড় খাওয়া রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্লেষকরা বলছেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিসের সেরা কর্মকর্তাদের ঢাকা মিশনে পদায়নের যে ধারা, সেখান থেকে সরে এসে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই রাজনীতিককে পাঠানো ‘কূটনীতির সুর ও পদ্ধতির ক্ষেত্রে নতুন বিন্যাসের ইঙ্গিত দেয়’।

অন্যদিকে সার্জিও গোর ভারতে মার্কিন রাষ্ট্রদূত হয়ে আসেন গত বছরের অগাস্টে। এর আগে হোয়াইট হাউজ প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক পদে দায়িত্ব পালন করেন ৩৯ বছর বয়সী এই কূটনীতিক।

আর হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে ‘উইনিং টিম পাবলিশিং প্রতিষ্ঠা করেন’ গোর।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা গোর যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেসেন্টেটিভ, সেনেট এবং একাধিক প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের কাজ করেছেন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...