ইসরায়েল লেবানন থেকে না সরলে সব আলোচনা বন্ধ থাকবে: ইরান

Share

প্রাথমিক সমঝোতা চুক্তির ১ নম্বর অনুচ্ছেদ পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা বন্ধ থাকবে, বলেছে তেহরান।

দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, তারা জানতে পেরেছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির ১ নং অনুচ্ছেদ যদি পূরণ না করা হয়, তাহলে আলোচনা বন্ধ করে দেওয়া হবে।

ওই অনুচ্ছেদে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং লেবাননের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

তাসনিমের খবরে আরও বলা হয়, “চুক্তির ১ অনুচ্ছেদ বাস্তবায়ন করা না হলে আলোচনা একেবারেই নিরর্থক।”

যুক্তরাষ্ট্র ও ইরান গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সইয়ের পর ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি করার জন্য সুইজারল্যান্ডে রোববার প্রথম দফা আলোচনায় বসেছেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনধিরা।

মধ্যস্থতাকারী হিসাবে আলোচনায় যোগ দিয়েছে পাকিস্তান এবং কাতারও। বৈঠক শুরুর ঠিক আগেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লেবানন নিয়ে ইরান নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরনা বার্তা সংস্থার শেয়ার করা এক ভিডিওতে বলেছিলেন, ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। রোববারের বৈঠকে এটি হবে মূল আলোচ্য বিষয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটছে।

এর মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু তারপরও লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলের হামলা।

ইসরায়েলি কর্মকর্তারা উল্টো বলেছেন, লেবাননের হুমকি মোকবেলায় ইসরায়েলি সেনারা স্বাধীনভাবেই পদক্ষেপ নেবে। তবে ইরান লেবাননে লড়াই বন্ধের দাবিতেই অনড় রয়েছে।

তারা এর আগে বলেছে, লেবাননে লড়াই না থামা এবং জব্দ সম্পদ ছাড় না পাওয়া পর্যন্ত ইরান পরবর্তী দফা শান্তি আলোচনায় অংশ নেবে না এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করবে না।

Related Articles

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

ম্যাচের প্রথমার্ধে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও...

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফটিকছড়িতে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার...

বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক

হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে থাকা সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দিয়েছেন...

অপতথ্য প্রচার করা ৪০০ সোশ্যাল অ্যাকাউন্ট চিহ্নিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে...