এবার পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Share

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর সাব পিলালের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন- বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয়রা জানায়, সাজেদুল ও ইমন বিকেলে পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ঘুরতে যান। এ সময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে ৯৮ গোমতি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়।

বিজিবি জানায়, এ ঘটনায় দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। এছাড়াও বিজিবির রংপুর সেক্টর কমান্ডার ভারতীয় বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে সাজেদুল ও ইমনকে ফেরত আনার বিষয়ে যোগাযোগ করেছেন। এছাড়া বিজিবি পতাকা বৈঠকের আহ্বানও করেছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’

বিজিবির ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন বলেন, বিএসএফকে বুড়িমারী চেকপোস্ট দিয়ে সাজেদুল ও ইমনকে ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেন বাংলাদেশিরা। পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয় বিজিবি-বিএসএফ।

Related Articles

বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তমিজ উদ্দিন নামের এক...

একটি চক্র সুপরিকল্পিতভাবে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি...