চার জিম্মির মরদেহ ফেরত পেলো ইসরায়েল

Share

দখলদার ইসরায়েলের চার জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গাজার খান ইউনিস থেকে রেডক্রসের কাছে কফিনবাহী মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। তারা হলেন, সিরি বিবাস, এরিয়েল বিবাস এবং কাফির বিবাস ও ওদেদ লিফতসিজ। তাদের মরদেহ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে হস্তান্তর করে রেডক্রস।

এই চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা সম্পর্কে মা-সন্তান ছিল। যারমধ্যে অল্প বয়সী একটি শিশুও আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালিয়ে এসব জিম্মিকে ধরে গাজায় আনা হয়েছিল।

তবে ওই বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি সেনাদের বর্বর বিমান হামলায় মা ও তার দুই শিশু সন্তান নিহত হন। অপরদিকে ওই বৃদ্ধও ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী।

গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। ওই সময় তাদের মধ্যে চুক্তি হয় যুদ্ধবিরতিটি তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এই সময়ে ৩৩ জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। হামাস চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিয়ে যাচ্ছে। তারা আগামী শনিবার ছয় জীবিত জিম্মিকে মুক্তি দেবে। যদিও ওইদিন তিনজনকে ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপটি ত্বরান্বিত ও মধ্যস্থতাকারীদের অনুরোধের প্রেক্ষিতে এক দিনে ছয়জনকে ছেড়ে দিতে রাজি হয় তারা।

এছাড়া হামাস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যায় এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ করে তাহলে তারা একসঙ্গে বাকি সব জিম্মিকে মুক্তি দেবে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...