নিজ ঘরের বিছানায় প্রবাসীর ছেলের গলাকাটা লাশ

Share

বগুড়ার ধুনটে নিজ ঘর থেকে তৌহিদ সরকার (৫) নামে এক প্রবাসীর ছেলের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘরের বিছানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ওই বাড়ি থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান,ধুনট উপজেলার এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবদুল গফুর সরকার গত আড়াই বছর ধরে মালয়েশিয়ায় আছেন। স্ত্রী দুলালী খাতুন দুই ছেলে সজিব সরকার ও তৌহিদ সরকার, শ্বশুর-শাশুড়ি ও দেবরকে নিয়ে বাড়িতে থাকেন। শুক্রবার সকালে পরিবারের সবাই কাজের জন্য বাড়ির বাইরে জমিতে যান।

বেলা ১১টার দিকে দুলালী খাতুন বাড়িতে এসে ঘরের বিছানায় ছেলে তৌহিদের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পিয়াস পারভেজ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাথা একটি বঁটি জব্দ করে।

দুলালী খাতুন জানান, শুক্রবার সকালে শাশুড়ির সঙ্গে বাড়ির কাছে জমিতে কাজ করছিলেন। তৌহিদ একাই ঘরে ঘুমাচ্ছিল। তিনি বাড়িতে ফিরে ছেলে তৌহিদের গলাকাটা লাশ দেখতে পান।

চাচা সোলায়মান সরকার জানান,তিনি গলাকাটা অবস্থায় ভাতিজা তৌহিদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা কেউ এ হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই বলতে পারেননি।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান,তৌহিদ সরকারের বাবা গফুর সরকার মালয়েশিয়া প্রবাসী। ওসির ধারণা- পরকীয়ার জেরে শিশুটি নৃশংস হত্যার শিকার হতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে। শিশুর মা ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...