আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় ৮ জনের সাজা

Share

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলমকে হত্যাচেষ্টা মামলায় আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

রায়ে আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।

এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় পলাতক জাকির হোসেন ইকবাল ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মাহাবুব আলমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...