পল্টনে সন্দেহভাজন ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে তরুণের মৃত্যু

Share

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সাজু মোল্লা (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সাজুর বন্ধু পরিচয় দেওয়া মো. বায়েজিদ বলেন, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। তাঁর ধারণা, সাজু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।

নিহত সাজু পেশায় প্রাইভেট কারচালক ছিলেন বলে জানান বায়েজিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সাজুর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা কলেজের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বায়েজিদ বলেন, তিনি তাঁর অটোরিকশায় সাজুকে মুগদা থেকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নিয়ে আসেন। সাজু অটোরিকশা থেকে নামার পর তিনি (বায়েজিদ) একটু দূরে একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে একটি গলিতে সাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বায়েজিদ বলেন, ছিনতাইকারীরা হয়তো সাজুকে ছুরিকাঘাত করেছেন বলে তিনি ধারণা করছেন

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...