ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

Share

পাবনার ঈশ্বরদীতে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বড়ি উদ্ধারের সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ চালু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেনটি দুটি বগি উদ্ধারের পর চলাচল শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

এদিন বিকাল ৪টায় আকস্মিক এ দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ট্রেন লাইনচ্যুতির ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ।

রেলওয়ে বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির দুটি বগির আটটি চাকা রেললাইন থেকে সরে যায়।

আবু হেনা মোস্তফা বলেন, খবর পেয়ে ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে যায়। লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের পর রাত সাড়ে ৯টার দিকে রেল চলাচল শুরু হয়।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...