বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

Share

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ মার্চ) পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

Related Articles

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বিএনপি-ছাত্রদল-যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির...

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো...

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে অপহরণের পর স্বামীকে আটকে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায়...

৬ বিভাগে ভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

দেশের ৬ বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস...