রাজধানীর রাস্তায় রক্তাক্ত লাশ, পাশে ভাঙাচোরা বাইক

Share

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনায় দায়ী ট্রাকটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় এ সময় সাময়িক যানজট তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলন, মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যাওয়ার পর ট্রাক চালক সেটিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পুলিশকে ডাকা হয়েছে।

Related Articles

গণতন্ত্রের ভাষায় না ‘হাসিনার ভাষায়’ কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল

বিরোধীদল গণতন্ত্রের ভাষায় কথা বলছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী...

স্থানীয় সরকার নির্বাচন: হালনাগাদে ৩ লাখ ভোটার বাড়ল

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন...

সালমান শাহ হত্যা মামলাতেই গ্রেপ্তার হলেন ডন

ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে চিত্রনায়ক সালমান শাহ হত্যা...

মজুদ কমায় দ্রুত অস্ত্রের উৎপাদন বাড়ানোর তাগিদ পেন্টাগনের

ইরানের সঙ্গে সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্রসহ নানা সামরিক সরঞ্জামের মজুদ কমে যাওয়ায় অস্ত্র...