গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী রিমান্ডে

Share

রাজধানীর ধানমন্ডিতে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামরায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বাপ্পি আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বাপ্পি আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ধানমন্ডির ৯/এ সড়কের একটি বহুতল ভবনে রিক্তা মণির মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. শাহিন ধানমন্ডি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার গভীর রাতে নিজ বাসা থেকে সবিবুর রহমান ও ফারাহ নুসরাতকে গ্রেফতার করে পুলিশ।

নিহত রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানার একটি গ্রামে। দিনমজুর পরিবারের সন্তান রিক্তা চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

ম্যাচের প্রথমার্ধে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও...

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফটিকছড়িতে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার...

বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক

হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে থাকা সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দিয়েছেন...

অপতথ্য প্রচার করা ৪০০ সোশ্যাল অ্যাকাউন্ট চিহ্নিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে...