তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি

Share

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির তিনটি ছবি। যেখানে তাকে অফিস ডেস্কে চশমা পরিহিত অবস্থায় সবুজ স্যুটে দেখা গেছে।

ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন। কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করছেন।

বিষয়টি নিয়ে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি। যেখানে তিনি বলেছেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।

সামিরা খান মাহির কথায়, ‘অনেকে বলছে, মিয়া খলিফার মতো দেখতে লাগছে। কিন্তু সে অন্য রকম। তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি।’

এটা শুধুই অফিস লুকের অংশ : মাহি

মাহি জানালেন, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ প্রচারের দরকার নেই তার। অভিনেত্রীর কথায়, ‘আমি কখনোই নেতিবাচক, সস্তা ও অরুচিকর প্রচারণা চাই না। কারণ ছাড়াই যারা উল্টাপাল্টা মন্তব্য করে বেড়ায়, তারা পুরোপুরি অসুস্থ, তাদের সঠিক চিকিৎসা দরকার।’

বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’।

এই ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন বলে জানা যায়।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...