নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্ম বার্ষিকী, শিল্পকলা ও জাবিতে তিন দিনব্যাপী উৎসব

Share

বাংলা নাটকে ইতিহাসে অন্যতম পথিকৃৎ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমে উঠেছে তিন দিনব্যাপী উৎসবে। এই রূপকারের সৃষ্টি ও দর্শনকে শ্রদ্ধা জানাতে বিশেষ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মারক বক্তৃতা এবং মঞ্চনাটক প্রদর্শনীর জমকালো উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় নাট্যপ্রেমীদের ঢল ও সংগঠনগুলো।

সংগঠনগুলোর মধ্যে ‘সেলিম আল দীন সংগ্রহশালা’ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী কর্মসূচি সাজিয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক আলোচনায় একক বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ আজফার হোসেন।

একই হলে সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘ধাবমান’। পরদিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি।

অন্যদিকে, ‘ঢাকা থিয়েটার’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনের বিশেষ নাট্যোৎসব। মঙ্গলবার ১৮ আগস্ট জন্মদিনের সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় প্রদর্শিত হবে সেলিম আল দীনের লেখা কালজয়ী নাটক ‘নিমজ্জন’।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে আনন জামানের রচনা ও নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘জহরনামা’। সমাপনী দিন ২০ আগস্ট বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাট্য সংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে এ এইচ রাজন ও রফিকুল ইসলামের যৌথ রচনা এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘একসাথে চলি একসাথে বাঁচি’।

পাশাপাশি নাট্যদল ‘স্বপ্নদল’-ও সাজিয়েছে তিন দিনের পৃথক সূচি। ১৮ আগস্ট সকালে সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর ২০ আগস্ট স্টুডিও থিয়েটার হলে দলটির আলোচিত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি শো (বিকেল ৫:৩০ ও সন্ধ্যা ৭:৩০) অনুষ্ঠিত হবে। নির্দেশনায় থাকছেন জাহিদ রিপন। পরদিন ২১ আগস্ট একই মঞ্চে ও একই সময়ে পরিবেশিত হবে সেলিম আল দীনের কাহিনি অবলম্বনে তৈরি নাটক ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম প্রদর্শনী।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...