বাঘাইড়ে লাখ টাকার মালিক ওয়ালিউর

Share

গত দুই সপ্তাহে ৭৬ কেজি ওজনের পাঁচটি বাঘাইড় মাছ ধরে ৬৪ হাজার টাকায় বিক্রি করেন জেলে ওয়ালিউর। এর মধ্যে একটির ওজন ছিল ১৮ কেজি। এবার তার জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের আরও একটি বাগাইড় মাছ। রোববার সকালে রাজশাহীর বাঘার চকরাজাপুর সংলগ্ন পদ্মায় ওয়ালিউরের জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় ব্যাপারীর কাছে ৮৫০ টাকা কেজি হিসেবে এই মাছটি তিনি বিক্রি করেছেন ৩৪ হাজার টাকায়। ঢাকায় বিক্রির জন্য মাছটি কিনেছেন চকরাজাপুর গ্রামের পাইকার করম আলী বেপারী।

অসময়ে পদ্মায় বড় সাইজের ৬ বাগাইড় মাছ পেয়ে বেজায় খুশি উপজেলার চকরাজাপুর ইউনিয়ের কালিদাশখালি গ্রামের জেলে ওয়ালিউর। দুই সপ্তাহে তার জালে আটকে পড়া মাছগুলো তিনি বিক্রি করেছেন ৯৮ হাজার টাকায়।

ওয়ালিউর বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অসময়ে বাঘাইড় মাছ পেয়েছি। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।

পাইকার করম আলী বেপারী জানান, অসময়ে এত বড় বাঘাইড় ধরা পড়ায় সেটি দেখতে ভিড় করেন অনেকে। তাই দ্রুত ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নদীতে সারাবছর বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে শীত মৌসুমে কম ধরা পড়ে। বর্তমানে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে।

Related Articles

টানা বৃষ্টির কারণে পণ্যের পরিবহন ও সরবরাহ ব্যাহত, দাম বাড়ার শঙ্কা

গত এক সপ্তাহ ধরে দেশ জুড়ে টানা বৃষ্টি এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার কারণে...

দেশে খাদ্য মজুতে রেকর্ড

সবশেষ ২০২৫ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ২২ লাখ ৪৯ হাজার টন খাদ্যশস্য...

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে আধিপত্য দেখাচ্ছে এশিয়ার দেশগুলো

বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসে বিশাল পরিবর্তন এসেছে। সাধারণ কৃষিজাত...

জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় গরুর খাবার আনতে গিয়ে বিষধর গোখরা সাপের কামড়ের শিকার হয়েছেন...