মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে ভালো কিছু আর নেই: ইমদাদুল হক মিলন

Share

কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে ভালো কিছু আর নেই। স্টিফেন উইলিয়াম হকিং একজন পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞান-বিষয়ক জনপ্রিয় ধারার লেখক ছিলেন। তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিজ্ঞানী ছিলেন। তার মতো বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসিও ছিলেন অটিস্টিক। অথচ তারাও জীবনে সেরা কিছু অর্জন করতে সক্ষম হয়েছেন।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইমদাদুল হক মিলন বলেন, প্রতিবন্ধীরা আমাদের সম্পদ। এই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের মেধা-মননে অনেক ভালো পারফরম্যান্স করেছে। তাতে আমি অভিভূত! শ্রবণপ্রতিবন্ধী হয়েও অনেক ভালো করেছে নৃত্যে। আমি এদের সাফল্য কামনা করি। আমি শিশুদের মধ্যে আলো দেখতে পাই। এই প্রতিবন্ধী স্কুলের জন্য আমি কিছু করতে পারবো কি না জানি না। তবে আমার হাতে কলম আছে। কলম দিয়ে পুরো দেশকে নাড়া দিতে পারি। এছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে আমি বিষয়টি জানাবো। আমাদের কলম এবং আমাদের অনুরোধ এইসব শিশুদের প্রতি মমত্ববোধকে দেখি কোথায় নিয়ে যেতে সক্ষম হই।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একজন মা যা পারেন তা আর কেউ করতে পারেন না। মা-ই পারেন তার সন্তানের পাশে দাঁড়াতে। মানুষের পাশে দাঁড়াতে। এসব সন্তানের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেন তিনি।

কালের কণ্ঠ শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের অধ্যক্ষ আসমা আনসারী মিরুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সহ-সভাপতি ও কালের কণ্ঠের বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসার, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কালের কণ্ঠের কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, শুভসংঘ কুষ্টিয়ার সভাপতি নীলিমা বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্পা আফরীন, প্রচার সম্পাদক এস এম জামাল, সাংস্কৃতিক সম্পাদক যুথিকা রানী বিশ্বাস, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা অন্তু, সাংবাদিক লাকী মিজানসহ শুভসংঘ কুষ্টিয়ার সকল সদস্যরা।

Related Articles

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তাব্যবস্থা ও চলাচলের সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ...

জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি

জুলাই অভ্যুত্থানের ‘প্রকৃত ইতিহাস’ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন অভ্যুত্থানে অংশ...

অপতথ্য প্রচার করা ৪০০ সোশ্যাল অ্যাকাউন্ট চিহ্নিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...