রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।
রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে পুতিন এই মন্তব্য করেন, খবর এএফপি’র।
তিনি বলেন, “এটি প্রকৃত অর্থে একটি সর্বাত্মক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার মডেল হিসেবে কাজ করছে।“
অন্যদিকে চীনা প্রেসিডেন্ট পুতিনকে বলেন, “বিভিন্ন পরীক্ষা ও প্রতিকূলতার মধ্যেও আমরা ধারাবাহিকভাবে রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয় আরও গভীর করতে সক্ষম হয়েছি। এই স্থিতিশীলতা অটুট রয়েছে।”
এর আগে ১৩-১৫ মে চীন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সময় দুই রাষ্ট্রপ্রধান শাসনব্যবস্থা, চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেছেন।
আরো পড়ুনঃ চীনের সাথে বাণিজ্যচুক্তিকে চমৎকার বললেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার “চমৎকার বাণিজ্য চুক্তি” হয়েছে।
১৫ মে শুক্রবার দুই নেতা এক পরাশক্তির শীর্ষ বৈঠকের শেষ দফার আলোচনায় মিলিত হন। ট্রাম্পের দাবি, এ বৈঠক থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চীনের সহায়তার প্রস্তাবও পাওয়া গেছে।
ট্রাম্প জিনপিং-কে মহান নেতা ও বন্ধু বলে উল্লেখ করলেও চীনা প্রেসিডেন্ট তুলনামূলক সংযত অবস্থান নিয়েছেন। চীনের কেন্দ্রীয় নেতৃত্বের কম্পাউন্ড ঝোংনানহাইয়ের বাগানে একসঙ্গে হাঁটার সময় ট্রাম্প বলেন, “আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি, যা দুই দেশের জন্যই দারুণ।“
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, একটি বড় ব্যবসায়িক চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তার ভাষ্য, জিনপিং ২০০টি বড় বোয়িং বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রের তেল ও সয়াবিন কেনার আগ্রহ দেখিয়েছে।