৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি রবিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে কিছু সময় কাটান ও দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ মির্জা ফখরুলঃ ফারাক্কা চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে
প্রনয় ভার্মা ২০২২ সালের জুলাই মাসে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন।
এদিকে গত ১০ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রণয় ভার্মা শিগগিরই বেলজিয়াম ও ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।