সোমবার, মে ২৫, ২০২৬

জামায়াতের বিক্ষোভ নিয়ে বিএনপি কর্মীদের সতর্ক করলেন আমিনুল

রামিসা হত্যাকান্ড কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (২২ মে) রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই নির্দেশ দেন।

আমিনুল হক বলেন, “পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি বিএনপিও চায়, তবে তা অবশ্যই হতে হবে আইনের মধ্য দিয়েই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা। এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।“

আরো পড়ুনঃ জামায়াতঃ প্রকাশ্য মৃত্যুদন্ডকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী রাসুলকে অবমাননা করেছেন

তিনি আরও বলেন, “আমরা বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।“

যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অন্যায়কারী যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।“

You may also like