সোমবার, মে ২৫, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টানা ৩ টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা

বোলার নাহিদ রানা ৪০ রানে ৫ উইকেট নিয়ে ধ্বসিয়ে দেন পাকিস্তান ব্যাটিং লাইন-আপ

by নিজস্ব প্রতিবেদক

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০৪ রানের জয়ের মাধ্যমে মঙ্গলবার ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তিন টেস্ট জয় এবং দেশের মাটিতে প্রথম।

আরো পড়ুনঃ পাকিস্তানের বিরুদ্ধে শান্তর সেঞ্চুরি ও মোমিনুলের হাফ-সেঞ্চুরি

মিরপুর টেস্ট জিততে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে করতে হতো ২৬৮ রান। কিন্তু নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে গেছে ১৬৩ রানে। রানা ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা।

টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে অন্যরাও তাদের কাজটা করেছেন। তাইজুল ও তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। মিরাজ নিয়েছেন ১ উইকেট।

You may also like