সোমবার, মে ২৫, ২০২৬

ইউনূসের করা মার্কিন বাণিজ্যচুক্তির বিরুদ্ধে ঢাকায় মশাল মিছিল

বাণিজ্যচুক্তির পক্ষে সম্প্রতি দুই মন্ত্রী ও এক উপদেষ্টার বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিকে দেশবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

শুক্রবার (৮ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের করা হয় মশাল মিছিল।

এতে ইউনূস সরকারের করা চুক্তির বিরুদ্ধে স্লোগান দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা।

আরো পড়ুনঃ উপদেষ্টাঃ মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল নয়, কাজে লাগানোর পক্ষে সরকার

এদিকে বাণিজ্যচুক্তির পক্ষে সম্প্রতি দুই মন্ত্রী ও এক উপদেষ্টার বক্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন ইন্দোনেশিয়ার সাথে তুলনা করতে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন যে, এই চুক্তি হঠাৎ করে রদবদল বা বাতিল করা সম্ভব নয় আর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন চুক্তির সুফল কাজে লাগিয়ে দেশের ভঙ্গুর অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার।

You may also like