সোমবার, মে ২৫, ২০২৬

শাহ আলী মাজারে হামলার ঘটনায় ৩ জন রিমান্ডে

গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা

by নিজস্ব প্রতিবেদক
Published: Updated:

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তিন জনের দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ডকৃতরা হলো—মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

রবিবার তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আরো পড়ুনঃ শাহ আলী মাজারে হামলার ঘটনায় জামায়াত কর্মীদের বিরুদ্ধে মামলা

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা চালানো হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে নারায়ে তাকবীর শ্লোগান দিয়ে মাজারভক্তদের মারধর শুরু করে।

এই ঘটনায়, ১৬ মে শাহ আলী থানায় ৯ জনের নাম উল্লেখ করে ১০০০-১৫০ জন জামায়াত কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক মাজারভক্ত নারী।

You may also like