ঝাড়ফুঁকের নামে শিশুকে ধর্ষণ চেষ্টা, কারাগারে কবিরাজ

Share

টাঙ্গাইলের সখীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠালে কবিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

গ্রেফতার কবিরাজ সাহেব আলী খান উপজেলার কালিয়ান গ্রামের মৃত আলী হোসেন খানের ছেলে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মা সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে ওই রাতেই পুলিশ অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি বিকেলে ওই কবিরাজ প্রতিবেশী ওই শিশুকে ঝাড়ফুঁক দেয়ার কথা বলে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েকে খুঁজতে শিশুটির মা ওই বাড়িতে গেলে কবিরাজ দৌঁড়ে পালিয়ে যায়।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার প্রস্তাব দেয়ার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির জানান, মামলা পর রাতেই আসামি কবিরাজ সাহেব আলীকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Related Articles

ফের ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন, জামালপুর রুটে চলাচল বন্ধ

মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এবার জামালপুর...

চট্টগ্রাম বোর্ডে ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট...

চট্টগ্রামে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ দিনে ৪৩ প্রাণহানি

ভারী থেকে অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে গত ছয় দিনে...

ঢাকায় ৩ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে কর্মজীবীরা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে...